Book Review: প্রগতির চেতনা প্রগতির পথিকেরা
Cover Page of the Book বইটিকে একটি ঐতিহাসিক দলিল বল্লে আশা করি অত্যুক্তি হবে না। নাট্যাচর্চারত সকল মানুষের জন্য অবশ্যই পাঠ্য একটি বই। আমরা নাট্যচর্চা করব অথচ আমাদের অতীত ইতিহাস জানবো না, তাহলে কি করে হবে। এছাড়াও যারা কিছুটা সাম্যবাদী ভাবধারার সাথে সম্পৃক্ত বা এই ভাবধারার সাথে নিজেদের ভালো লাগা মিশে আছে তাদেরও অবশ্য পাঠ্য। যাহোক্, বই-এর প্রসঙ্গে আসি। বইটি ‘একুশে সংসদ’ থেকে প্রকাশিত (১ম সংস্করণ; ফেব্রুয়ারী ২০০৮) এবং সম্পাদনা করেছেন দেবাশিস সেনগুপ্ত। সম্পাদক খুব নিপুণ হাতে বইটি সম্পাদনা করেছেন। বইটি যেহেতু একটি নির্দিষ্ট সময়ের ইতিহাসকে তুলে আনছে – তাই তার একটি নির্দিষ্ট সময়ের গণ্ডীও নির্ধারিত করা হয়েছে; তা হলো ১৯৩৬ থেকে ১৯৫০ – ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধকে মাঝখানে রেখে যেই আন্দোলন সংগ্রামের বিস্তার। পশ্চিমবাংলা এবং বাংলাদেশ – এই দুই জায়গার নাট্যশিল্পীদের জন্যই খুব গুরুত্বপূর্ণ একটি বই। কারণ এই দুই অঞ্চলেরই নাট্য ইতিহাস মূলত দেশভাগ (১৯৪৭) পর্যন্ত এক সূতোয় বাঁধা ছিল, এমনকি তার পরবর্তী কালেও সেই সূতোয় খুব একটা টান পড়েছে বলে মনে হয়না। ...