Posts

Showing posts with the label #InternationalMother'sDay

আমার মা

       আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর কোনো দিবস নিয়েই আমার আসলে ততোটা মাথাব্যথা নেই। ধর্মীয় দিবস হলে তো কথাই নেই – I hate all this । ঘটা করে কোনো দিবস উদ্‌যাপন করতে আমার কখনোই ভালো লাগে না। কিছু কিছু দিন আছে খুবই ব্যক্তিগত স্তরে থাকলেই ভালো লাগে। যাই হোক্‌, সকলের মতো মাকে আমিও ভীষণ ভালোবাসি। কিছুটা প্রেমিকার মত। এমনই সে ভালোবাসা যে আমার প্রেমিকা মাঝে মাঝে বলে ফেলে – ‘আমি কি তোমার ‘মা’ নাকি’। তখন আমার নিজের এই ভালোবাসা পাওয়ার আকাঙ্খাটাকে imagine করে ভয়ে শিহরিত হই। আমরা খুবই পবিত্রতার সহিত মাকে মনে করি সবসময়। মোদ্দা কথা, মাকে ঈশ্বর জ্ঞানে ভক্তি করি। ঈশ্বর প্রেমের মতই সেটি পবিত্রতায় মোড়া। আর সেখানেই আমার মনে এক প্রশ্নের উঁকি দেয় যে, এত প্রেমের মাঝে কোথাও মায়ের একান্ত ব্যক্তিগত স্বাধীনতা ক্ষুন্ন করছি না তো।        ‘মা’ শব্দটিকে ঘিরে আমার নানা সময় নানা ধরণের ভাবনা তৈরী হয়েছে। যেটুকু মনে দাগ কেটেছে সেগুলোকে ঘিরেই এই উত্তর খোঁজার ক্ষুদ্র চেষ্টা মাত্র। আমাদের সমাজে আমরা ‘মা’কে একটি institution বলেই মানি । যেখানে ‘মা’ শব্দটির সম্মান রক্ষার্থে কোনো ক...