Posts

Showing posts with the label #নান্দীকার

নাট্য আলোচনা - নাচনী

প্রযোজনা: নান্দীকার প্রকাশ: " Ekhon Santiniketan " Vol: 1; Issue: 5  প্রকাশকাল: জুন ২০১৯ পৃষ্ঠা: ৬০-১ পুরোনো গীত নতুন কথা: ‘নান্দীকারে’র “নাচনী” বিভাস বিষ্ণু চৌধুরী স্বাধীনতার প্রায় কিয়ৎকাল পরেই ষাটের দশকে ‘নান্দীকারে’র জন্ম। অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে আজও বিরামহীন তাদের পথ চলা। সেই পথচলায় আমরা নানান কিছুর সাক্ষী থেকেছি কয়েক প্রজন্ম ধরে। সেই শুরুর সময় থেকে এখনো বর্তমান যে কয়জন নাট্যজন ‘নান্দীকারে’ বিরাজমান তন্মধ্যে অন্যতম রুদ্র প্রসাদ সেনগুপ্ত এবং স্বাতীলেখা সেনগুপ্ত । এটাই আমাদের প্রাপ্তি যে এখনো স্বাতী দি এবং রুদ্র দাকে আমরা মঞ্চে চলতে ফিরতে দেখছি শুধু তাই নয় বরঞ্চ এই Stardom –এর যুগের অনেক প্রসিদ্ধ অভিনেতার চেয়ে অনেক বেশী তেজোদীপ্ত অভিনয়ে ঋদ্ধ তাদের মঞ্চচলন। আপনারা আরও সুদীর্ঘ কাল মঞ্চে বেঁচে থাকুন সেটাই আমাদের প্রত্যাশা। গত ২৫শে এপ্রিল ‘লেডী রাণু মূখার্জী’ প্রেক্ষাগৃহে কোলকাতা মহানগরীর দর্শকরা আবারও সাক্ষী রইল দুই ঘন্টা কুড়ি মিনিটের একটি অভিনয় রজনীর। নান্দীকার প্রযোজিত সুব্রত মুখোপাধ্যায়ের রসিক উপন্যাস অবলম্বনে নাটক “নাচনী”। গ্রামবাংলার পথে প্রা...