'ভারতীয় কমিউনিষ্ট পার্টি'র জন্ম ইতিহাস
আমরা এখানে অবিভক্ত ভারতবর্ষের কমিউনিষ্ট পার্টির কথা বলছি। আজ কমিউনিষ্ট পার্টি নানাভাবে বা বলা ভাল নানা মতাদর্শগত কারণে অনেক ভাগে বিভক্ত। যদিও সেসব আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের বিষয় - প্রাতিষ্ঠনিক ভাবে ভারতবর্ষে পার্টি কীভাবে সংগঠিত হলো। শুরুটা তো সবসময় একটি বিন্দু থেকেই হয়। সেই এক বিন্দুর খোঁজেই আজকের এই কলম ধরা। কাগজে কলমে ভারতবর্ষের মাটিতে কমিউনিষ্ট পার্টির প্রতিষ্ঠা হয় ২৬শে ডিসেম্বর ১৯২৫। কিন্তু মার্কসবাদী কমিউনিষ্টদের মতে ‘ভারতীয় কমিউনিষ্ট পার্টি’র গোড়াপত্তন হয় আরো ৫বছর আগে ১৭ই অক্টোবর ১৯২০ সালে তাসখন্দে (আজকের উজবেকিস্তানের একটি রাজধানী শহর যেটা একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল)। তবে ত্রিশের দশকের শেষ পর্যন্ত উল্লেখযোগ্যভাবে পার্টির কোনো সদস্যসংখ্যা চোখে পড়ে না। রীণা ভাদুরীর প্রবন্ধ সূত্রে জানা যায় যে, “ত্রিশের দশকের প্রথমে জাতীয়তাবাদী বিপ্লবী আন্দোলনের আপাত ব্যর্থতা ও চট্টগ্রাম আস্ত্রাগার লুন্ঠনের পরবর্তী কালে ভারতের বিভিন্ন জেলখানায়, বন্দীশিবিরে, আন্দামানে নির্বাসি...