Posts

Showing posts with the label #TheatreofBangladesh

প্রবন্ধ - ‘থিয়েটার’-এর উলটপুরাণ : প্রেক্ষিত ‘বাংলাদেশ গ্রাম থিয়েটার’

প্রকাশ: বাংলাদেশ গ্রাম থিয়েটার ঢাকা বিভাগের মুখপত্র বর্ষ: ১ সংখ্যা: ২ প্রকাশকাল: জানুয়ারী-জুন ২০১৬ সম্পাদনা: কামরুল হাসান খান ‘থিয়েটার’- এর উলটপুরাণ : প্রেক্ষিত ‘বাংলাদেশ গ্রাম থিয়েটার’ বিভাস বিষ্ণু চৌধুরী এটি কোনো তথ্য উপাত্ত সম্বলিত কোনো প্রবন্ধ বা নিবন্ধ নয়, পি.এইচ.ডি.-এর প্রয়োজনে বাংলাদেশের নাট্য পরিমণ্ডলের একটি জাতীয় সংগঠন ‘বাংলাদেশ গ্রাম থিয়েটার’-এর ঘোষণাপত্র ও গঠনতন্ত্রটি হাতে এলে শিরোনামের বিষয়টি নিয়ে একটি প্রশ্ন জাগে যার উত্তর খুঁজতে গিয়েই লেখাটির জন্ম। বাংলাদেশের বাইরে যারা ‘গ্রাম থিয়েটার’ সম্পর্কে অবগত নন সেই ধরনের অবাঙ্গালী অথবা ভারতের পশ্চিমবঙ্গের সাধারণ বাঙ্গালী নাট্যমোদী মাত্রেই বাংলাদেশের এই ‘গ্রাম থিয়েটার’ বলতে বুঝে থাকেন – ‘গ্রামের থিয়েটার’ অথবা ‘গ্রাম কেন্দ্রিক থিয়েটার’। আসলে কি তাই? হয়তো তাই আবার হয়তো নয়। তবে তাদের এই বোঝা না বোঝায় আপাত দৃষ্টিতে খুব একটা কিছু আসে যায় না। তবে সমস্যাটি তৈরী হয় যখন নানান বিষয়ে খুঁটিনাটি প্রশ্ন তৈরী হয় তখন। আর তাই, নির্দিষ্টভাবে উল্লেখিত এই বিষয়টি নিয়ে আলোচনায় আসতে গেলে একটু পিছন ফিরে ‘বাংলাদেশ গ্রাম থিয়েট...