Posts

Showing posts with the label Badal Sircar

Book Review - পরিক্রমা তিন দশক

পরিক্রমা তিন দশক প্রকাশনা: ' মীরা প্রকাশন ' প্রকাশকাল: সেপ্টেম্বর ২০১৮ (পরিবর্ধিত ২য় সংস্করণ) সম্পাদনা: দেবাশিস চক্রবর্তী অসাধারণ একটা অভিজ্ঞতা হলো। বইটি সম্পর্কে শমীক দা (অধ্যাপক শমীক বন্দ্যোপাধ্যায়) প্রথম আমাকে বলেন। তখন তিনি বলেননি যে, তার শৈল্পিক হাতেই বইটির সম্পাদনা হয়েছিল। সেই থেকে অনেক খুঁজেছি বইটি; সেদিন (২৯ ফেব্রুয়ারী, ২০২০) হঠাৎ করেই পেয়ে গেলাম সুজাতা সদনে আয়োজিত এক নাটকের বইমেলাতে। আজ আর মনে নেই বইমেলাটির আয়োজন কে করেছিল। তবে ধন্যবাদ আয়োজকদের এই ধরণের নাট্যমেলার জন্য। বিশেষ ধন্যবাদ ‘মীরা প্রকাশন’কে এমন একটি বই পুণ:প্রকাশের জন্য। বইটি প্রথম যখন শমীক দার পরিকল্পনায় এবং সম্পাদনায় বের হয় সেটা ছিল ১৯৮৬ সালের মার্চ মাসে পশ্চিম বাংলার বিখ্যাত নাট্যকার এবং নির্দেশক বাদল সরকারের তিন দিনের গ্রাম পরিক্রমার একটি লেখচিত্র। স্বভাবতই সেই বই আজ আর পাওয়া যায় না। তবে বর্তমানে পরিক্রমা তিন দশক নামে প্রকাশিত বইটির সম্পাদনা করেছেন দেবাশিস চক্রবর্তী। যদিও বইটির কভার পৃষ্ঠার ভিতরের প্রথম পাতায় শুধু উনার নাম লিখা আছে ‘সম্পাদনা’ কথাটির উল্লেখ নেই। যেটা অবশ্যই থাকা উচিৎ ছিল ব...