Posts

প্রবন্ধ - ‘থিয়েটার’-এর উলটপুরাণ : প্রেক্ষিত ‘বাংলাদেশ গ্রাম থিয়েটার’

প্রকাশ: বাংলাদেশ গ্রাম থিয়েটার ঢাকা বিভাগের মুখপত্র বর্ষ: ১ সংখ্যা: ২ প্রকাশকাল: জানুয়ারী-জুন ২০১৬ সম্পাদনা: কামরুল হাসান খান ‘থিয়েটার’- এর উলটপুরাণ : প্রেক্ষিত ‘বাংলাদেশ গ্রাম থিয়েটার’ বিভাস বিষ্ণু চৌধুরী এটি কোনো তথ্য উপাত্ত সম্বলিত কোনো প্রবন্ধ বা নিবন্ধ নয়, পি.এইচ.ডি.-এর প্রয়োজনে বাংলাদেশের নাট্য পরিমণ্ডলের একটি জাতীয় সংগঠন ‘বাংলাদেশ গ্রাম থিয়েটার’-এর ঘোষণাপত্র ও গঠনতন্ত্রটি হাতে এলে শিরোনামের বিষয়টি নিয়ে একটি প্রশ্ন জাগে যার উত্তর খুঁজতে গিয়েই লেখাটির জন্ম। বাংলাদেশের বাইরে যারা ‘গ্রাম থিয়েটার’ সম্পর্কে অবগত নন সেই ধরনের অবাঙ্গালী অথবা ভারতের পশ্চিমবঙ্গের সাধারণ বাঙ্গালী নাট্যমোদী মাত্রেই বাংলাদেশের এই ‘গ্রাম থিয়েটার’ বলতে বুঝে থাকেন – ‘গ্রামের থিয়েটার’ অথবা ‘গ্রাম কেন্দ্রিক থিয়েটার’। আসলে কি তাই? হয়তো তাই আবার হয়তো নয়। তবে তাদের এই বোঝা না বোঝায় আপাত দৃষ্টিতে খুব একটা কিছু আসে যায় না। তবে সমস্যাটি তৈরী হয় যখন নানান বিষয়ে খুঁটিনাটি প্রশ্ন তৈরী হয় তখন। আর তাই, নির্দিষ্টভাবে উল্লেখিত এই বিষয়টি নিয়ে আলোচনায় আসতে গেলে একটু পিছন ফিরে ‘বাংলাদেশ গ্রাম থিয়েট...

প্রবন্ধ - ব্রিটিশ পরবর্তী স্বাধীন ভারতবর্ষে বাংলা নাট্যের ‘মূল স্রোত’ ও ‘বিপরীত স্রোত’: নাট্য-উপস্হাপনার তুলনামূলক পর্যালোচনা

**প্রবন্ধটি দুটো ভাগে পরপর দুটো সংখ্যায় প্রকাশিত হয়েছে প্রকাশ: 'Vabna Theatre' (ISSN 2321-5909) প্রকাশকাল: জুলাই ২০১৫ এবং অগাষ্ট ২০১৫ Vol: 4 Issue: 12 (pp. 2-3) Vol: 5 Issue: 1 (pp. 2-3) সম্পাদনা: অভীক ভট্টাচার্য ব্রিটিশ  পরবর্তী স্বাধীন ভারতবর্ষে বাংলা নাট্যের ‘মূল স্রোত’ ও ‘বিপরীত স্রোত’: নাট্য- উপস্হাপনার তুলনামূলক পর্যালোচনা বিভাস বিষ্ণু চৌধুরী প্রবন্ধটির মূল আলোচ্য বিষয় বাংলা নাট্যশিল্পের দুটি সমান্তরাল ধারার চরিত্র উপস্হাপন রীতির গঠনপার্থক্য ও সংস্কৃতিগত বৈসাদৃশ্যতার একটি তুলনামূলক পর্যালোচনা । যেহেতু বাংলা নাট্যই প্রবন্ধের মূল বিষয় তাই ক্ষেত্র হিসাবে বাংলাদেশ এবং পশ্চিমবাংলার (ভারতের একটি প্রদেশ) সমসাময়িককালের নাট্যপরিবেশনারীতিই হবে এই আলোচ্য  বিষয়ের প্রধান কেন্দ্রবিন্দু। বাংলা নাট্যের উদ্ভবকাল নিম্নো ক্ত আলোচনা র প্রেক্ষাপটে যে বিষয়টি প্রশ্নাতীতভাবে উঠে আস তে পারে তা হলো বাংলা নাট্যের উদ্ভবকাল ও তার উপস্হাপনপদ্ধতি। তারও আগে আলোচনার স্বার্থে যে বিষয়টির সমাধান সর্বাগ্রে প্রয়োজন তা হলো, ‘বাংলা নাট্য’ বলতে আসলে আমরা কোন্‌ নাট...